× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৪:৩৪ পিএম

এপ্রিলে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশের যুবারা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ১১, ২০২৫, ০৪:৩৪ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

আগামী এপ্রিলে ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাচ্ছে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। এনিয়ে একটি সূচী প্রকাশ করেছে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি)। 

শ্রীলঙ্কা ক্রিকেট এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানায়, শ্রীলঙ্কা অনুর্ধ্ব-১৯ দলের সাথে ৬ ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফর করবে বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল। সবগুলো ম্যাচ মাঠে গড়াবে হাম্বানটোটার মাহিন্দ্র রাজাপক্ষে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।

২৬ এপ্রিল মাঠে গড়াবে প্রথম ওয়ানডে। এরপর এরপর ২৮ এপ্রিল দ্বিতীয় ওয়ানডে। ১ মে, ৩ মে, ৬ মে এবং ৮ মে মাঠে গড়াবে সিরিজের বাকি চার ম্যাচ। এর আগে ২৪ এপ্রিল একটি প্রস্তুতি ম্যাচ খেলবে যুবা টাইগাররা। 

একনজরে সফরসূচি:
২৪ এপ্রিল: প্রস্তুতি ম্যাচ
২৬ এপ্রিল: প্রথম যুব ওয়ানডে
২৮ এপ্রিল: দ্বিতীয় যুব ওয়ানডে
১ মে: তৃতীয় যুব ওয়ানডে
৩ মে: চতুর্থ যুব ওয়ানডে
৬ মে: পঞ্চম যুব ওয়ানডে
৮ মে: ষষ্ঠ যুব ওয়ানডে
 

আরবি/আরডি

Link copied!