× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৪:৫৩ পিএম

ওডিআইতে কোহলির ৫২তম শতক

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: নভেম্বর ৩০, ২০২৫, ০৪:৫৩ পিএম

বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

বিরাট কোহলি। ছবি- সংগৃহীত

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচ ওডিআই সিরিজের প্রথম খেলায় ঘরের মাঠে একদিনের আন্তর্জাতিক ক্রিকেটের ৫২তম শতক হাঁকালেন রান মেশিন খ্যাত বিরাট কোহলি।

দলীয় ২৪ রানের মাথায়ি বড় শর্ট খেলতে গিয়ে কুইন্টন ডি ককের হাতে ক্যাচ দিয়ে যশস্বী জয়সওয়াল সাজঘরে ফেরলে ব্যাট হাতে ক্রিজে আসে বিরাট কোহলি। ক্রিজে নেমে বাউন্ডারি মেরে রানের খাতা খুলে ভারতের সাবেক এই অধিনায়ক।

এদিন শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন বিরাট। বিরাটের তাণ্ডবে বাড়তে থাকে ভারতের স্কোরবোর্ডও। ৪৪ বলে তুলে নেন ফিফটি। ফিফটির পর আরও আগ্রাসী হয়ে উঠে বিরাটের ব্যাট।

মাত্র ১০১ বলে ৭ চার ও ৫ ছক্কায় তুলে নেন একদিনের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারের ৫২তম শতক। কোহলির রান তিন অঙ্কের ঘর স্পর্শ করার পর আরও মারকুটে স্বভাবে ব্যাট চালান এই ডানহাতি ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বিরাট কোহলির ব্যাক্তিগত রান ১১ চার ও ৭ ছক্কায় ১১৫ বলে ১৩৩ রান।

রূপালী বাংলাদেশ

Link copied!