× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৯:০৩ পিএম

‘ঢাকায় ফিরলে মনে হয় নিজের ঘরেই ফিরে এসেছি’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৪, ২০২৫, ০৯:০৩ পিএম

শোয়েব আখতার। ছবি- সংগৃহীত

শোয়েব আখতার। ছবি- সংগৃহীত

পাকিস্তানের সাবেক কিংবদন্তি পেসার শোয়েব আখতার দীর্ঘ প্রায় নয় বছর পর আবারও ঢাকায় পা রাখলেন। বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ক্যাপিটালসের মেন্টর হিসেবে দায়িত্ব নেওয়ার জন্য ঢাকায় আসেন এই কিংবদন্তি।

ঢাকায় পৌঁছানোর পরই শোয়েব আখতার এক সাক্ষাৎকারে জানান, বাংলাদেশে ফিরে এসে তার মনে হয়েছে যেন নিজের ঘরেই ফিরে এসেছেন।

শোয়েব আখতার বলেন, বাংলাদেশে আমার অসংখ্য ভক্ত রয়েছে। প্রতিবার এখানে আসার সময় আমি উষ্ণ অভ্যর্থনা পাই, যা সত্যিই হৃদয় ছুঁয়ে যায়। তিনি আরও যোগ করেন, বাংলাদেশি খাবার, বিশেষ করে মাছ আর ভাত খেতে তার বিশেষ আনন্দ লাগে।

বিপিএলকে একটি মানসম্মত ও প্রতিযোগিতামূলক টুর্নামেন্ট হিসেবে উল্লেখ করে শোয়েব আখতার জানান, ঢাকা ক্যাপিটালসের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে তিনি রোমাঞ্চিত। বাংলাদেশি ক্রিকেটারদের প্রতিভা ও সমর্থকদের উষ্ণতা তাকে মুগ্ধ করেছে।

ঢাকা ক্যাপিটালসের পেস আক্রমণের তারকা তাসকিন আহমেদ প্রসঙ্গে শোয়েব বলেন, তাসকিন একজন আন্তরিক ও প্রতিভাবান ফাস্ট বোলার।

তার সবচেয়ে বড় শক্তি হলো গতি এবং খেলার প্রতি আগ্রহ। তাকে খুব বেশি বদলানোর প্রয়োজন নেই, বরং নিজের স্বাভাবিক গতিতেই বল করা তার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ।

সমর্থকদের উদ্দেশে শোয়েব আখতার বলেন, তিনি খুব শীঘ্রই ঢাকায় এসে তাদের সঙ্গে দেখা করতে চান। মাঠের ভেতরে এবং বাইরে সবাইকে সাথে সময় কাটানোর আগ্রহও প্রকাশ করেন এই কিংবদন্তি।

রূপালী বাংলাদেশ

Link copied!