× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০১:৫৯ পিএম

মরক্কোর জার্সি পরে গ্যালারিতে এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ২৮, ২০২৫, ০১:৫৯ পিএম

কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

কিলিয়ান এমবাপ্পে। ছবি : সংগৃহীত

মাঠের খেলার চেয়েও আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন কিলিয়ান এমবাপ্পে। তবে গোল বা অ্যাসিস্টের জন্য নয়; বরং গ্যালারিতে তার উপস্থিতির কারণেই ফুটবলপ্রেমীদের নজর কেড়েছেন এই ফরাসি তারকা।

আফ্রিকা কাপ অব নেশনসের গ্রুপ পর্বে মরক্কো ও মালির ম্যাচে রাবাতের গ্যালারিতে দেখা যায় রিয়াল মাদ্রিদের ফরোয়ার্ড এমবাপ্পেকে। সবচেয়ে চমকপ্রদ বিষয় ছিল—এদিন তিনি মরক্কোর লাল-সবুজ জার্সি পরে মাঠে হাজির হন।

এমবাপ্পের গায়ে থাকা জার্সিটি ছিল মরক্কোর তারকা ডিফেন্ডার ও তার ঘনিষ্ঠ বন্ধু আশরাফ হাকিমির ২ নম্বর জার্সি। ফরাসি সংবাদমাধ্যম লেকিপ জানিয়েছে, হাকিমির আমন্ত্রণেই ম্যাচটি দেখতে এসেছিলেন এমবাপ্পে।

পিএসজিতে একসঙ্গে খেলার সময় থেকেই এমবাপ্পে ও হাকিমির বন্ধুত্ব বেশ গভীর। দল বদল হলেও সেই বন্ধন এখনো অটুট। গ্যালারিতে প্রায় ৬৩ হাজার দর্শকের ভিড়ে এমবাপ্পেকে দেখে দর্শকদের মধ্যে বাড়তি উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে।

তবে ম্যাচের ফল মরক্কোর জন্য খুব সুখকর হয়নি। প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ব্রাহিম দিয়াজের পেনাল্টি গোলে এগিয়ে যায় মরক্কো। কিন্তু দ্বিতীয়ার্ধে ৬৪ মিনিটে মালির লাসিন সিনায়োকো পেনাল্টি থেকে গোল করে ম্যাচে সমতা ফেরান।

শেষ দিকে মরক্কো একাধিক আক্রমণ চালালেও আর গোল করতে পারেনি। ফলে ১-১ গোলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।

রূপালী বাংলাদেশ

Link copied!