× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১২:৩১ পিএম

‘নাম দিয়ে বিশ্বকাপ দলে জায়গা হবে না’

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: মার্চ ৩১, ২০২৬, ১২:৩১ পিএম

ছবি  : সংগৃহীত

ছবি : সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠতে বাকি আর মাত্র ৮০ দিনেরও কম সময়। বিশ্বমঞ্চে শিরোপা ধরে রাখার মিশন শুরুর আগে নিজেদের গুছিয়ে নিতে ব্যস্ত বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। 

তবে বিশ্বকাপের চূড়ান্ত ২৬ সদস্যের দল ঘোষণা নিয়ে বেশ মধুর সমস্যায় পড়েছেন কোচ লিওনেল স্কালোনি। হাতে বিকল্প খেলোয়াড় অনেক থাকলেও পারফরম্যান্সের বিচারে দল নির্বাচনে কোনো ছাড় দিতে রাজি নন এই মাস্টারমাইন্ড। 

গতকাল সোমবার (৩০ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি জানান, নাম দিয়ে নয়, বরং মাঠের পারফরম্যান্সই নির্ধারণ করবে কে যাবেন বিশ্বকাপে।

ফিফার নিয়ম অনুযায়ী, আগামী ১১ মে’র মধ্যে অংশগ্রহণকারী দেশগুলোকে ৫৫ সদস্যের প্রাথমিক তালিকা জমা দিতে হবে। এরপর ৩০ মে’র মধ্যে চূড়ান্ত করতে হবে ২৬ জনের নাম। 

এ বিষয়ে স্কালোনি জানান, ৫৫ জনের প্রাথমিক তালিকা ইতোমধ্যে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কাছে হস্তান্তরিত হয়েছে। তবে এই তালিকা থেকে ২৯ জনকে বাদ দিয়ে চূড়ান্ত ২৬ জন বেছে নেওয়াটাই এখন তার সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

সংবাদ সম্মেলনে স্কালোনি তার দলের বর্তমান পরিস্থিতি নিয়ে বলেন, আমরা ইতোমধ্যে ৫৫ জনের তালিকা জমা দিয়েছি। তবে চূড়ান্ত ২৬ জনের কথা বললে, আমাদের কাছে এই মুহূর্তে প্রয়োজনের চেয়ে বেশি বিকল্প রয়েছে। 

তাই আমাদের এখন পারফরম্যান্সের ভিত্তিতে কঠোর হতে হবে এবং খেলোয়াড় ছাঁটাই শুরু করতে হবে। আমি সবসময় দলের মঙ্গলের কথা আগে ভাবি এবং সেই অনুযায়ী সিদ্ধান্ত নেব।

এদিকে বিভিন্ন সূত্রে জানা যায়, স্কালোনির খাতায় ২১ জন খেলোয়াড় প্রায় চূড়ান্ত হয়ে আছেন, যার নেতৃত্বে রয়েছেন অধিনায়ক লিওনেল মেসি। যদিও কোচ আনুষ্ঠানিকভাবে কারো নাম ঘোষণা করেননি।

স্কালোনি হুঁশিয়ারি দিয়ে বলেন, মে মাসের শেষ মুহূর্ত পর্যন্ত যদি কোনো খেলোয়াড় নিজের ফর্ম ধরে রাখতে না পারেন, তবে তার কপাল পুড়তে পারে। এমনকি অভিজ্ঞ খেলোয়াড়দের জন্যও এই বার্তা সমানভাবে প্রযোজ্য।

রূপালী বাংলাদেশ

Link copied!