× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০১:০৮ পিএম

জাম্বিয়াকে ৫-০ গোলে উড়িয়ে দিল আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ১, ২০২৬, ০১:০৮ পিএম

গোলের পর সতীর্থদের সঙ্গে লিওনেল মেসির উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত

গোলের পর সতীর্থদের সঙ্গে লিওনেল মেসির উচ্ছ্বাস। ছবি : সংগৃহীত

প্রীতি ম্যাচে জাম্বিয়ার বিপক্ষে দাপুটে পারফরম্যান্সে ৫-০ গোলের বড় জয় তুলে নিয়েছে লিওনেল মেসির দল।

শিরোপা রক্ষার মিশনে দেশ ছাড়ার আগে ঘরের মাঠে এটাই ছিল তাদের শেষ প্রস্তুতি ম্যাচ। যে জয়ে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক মেসি।

এর আগে মৌরিতানিয়ার বিপক্ষে ম্যাচে শুরুর একাদশে ছিলেন না মেসি। দ্বিতীয়ার্ধে নেমে দল ২-১ ব্যবধানে জিতলেও পারফরম্যান্স ছিল হতাশাজনক। 

তবে কোচ স্কালোনি আগেই জানিয়েছিলেন, জাম্বিয়ার বিপক্ষে মেসিকে শুরু থেকেই খেলানো হবে—আর সে সিদ্ধান্তই যেন বদলে দেয় পুরো ম্যাচের চিত্র।

বুয়েনস এইরেসের লা বোমবোনেরো স্টেডিয়ামে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে আর্জেন্টিনা। প্রথমার্ধেই দুই গোল করে এগিয়ে যায় তারা। গোল করেন হুলিয়ান আলভারেজ ও মেসি।

বিরতির পরও একই ধারায় খেলতে থাকে স্বাগতিকরা। ম্যাচের ৫০তম মিনিটে পেনাল্টি থেকে ব্যবধান বাড়ান নিকোলাস ওতামেন্দি। এরপর ৬৮ মিনিটে জাম্বিয়ার ডিফেন্ডার ডমিনিক চান্দার আত্মঘাতী গোলে স্কোরলাইন আরও বড় হয়। যোগ করা সময়ে (৯৩ মিনিট) ভ্যালেন্টিন বারকোর গোল পূর্ণতা দেয় আর্জেন্টিনার দুর্দান্ত জয়ে।

মার্চে নিজেদের মাঠে খেলা দুই আন্তর্জাতিক প্রীতি ম্যাচেই জয় পেল আর্জেন্টিনা। বর্তমান সূচি অনুযায়ী, ২০২৬ বিশ্বকাপের আগে ঘরের মাঠে এ দুটি ম্যাচই ছিল তাদের শেষ প্রস্তুতি।

রূপালী বাংলাদেশ

Link copied!