× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৯:৩০ পিএম

ছাদখোলা বাসে সংবর্ধনা পেলেন সাফজয়ী ছেলেরাও

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৪, ২০২৬, ০৯:৩০ পিএম

ছাদখোলা বাসে চড়ে শিরোপা উদযাপন করছেন অনূর্ধ্ব-২০ দলেল ফুটবলাররা। ছবি : সংগৃহীত

ছাদখোলা বাসে চড়ে শিরোপা উদযাপন করছেন অনূর্ধ্ব-২০ দলেল ফুটবলাররা। ছবি : সংগৃহীত

নারী সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতে ছাদখোলা বাসে সংবর্ধনা পেয়েছিলেন সাবিনারা। এবার সাফের শ্রেষ্ঠত্ব অর্জন করায় প্রথমবারের মতো ছাদখোলা বাসে সংবর্ধনা পেলেন অনূর্ধ্ব-২০ পুরুষ দলের ফুটবলাররা। ভারতকে হারিয়ে টানা দ্বিতীয়বার সাফ চ্যাম্পিয়ন হওয়ায় রেনান-সুলিভানদের জন্য ছাদখোলা বাসে বর্ণিল সংবর্ধনার আয়োজন করা হয়।

শনিবার (৪ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। ফুটবলারদের বরণ করে নিতে এবং এক নজর দেখতে বিমানবন্দরে ভিড় করেন ভক্ত-সমর্থকরা।

পরে ফুটবলারদের ছাদখোলা বাসে তোলা হয়। বাসের ছাদ থেকে ভক্তদের ভালোবাসার জবাব দেন তারা। বিমানবন্দর থেকে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে হাতিরঝিলের এম্ফিথিয়েটারের যাবে ফুটবলারদের বহনকারী বাসটি। সেখানে তাদের সংবর্ধনা দেওয়া হবে।

এর আগে নারী ফুটবল দলকে ছাদখোলা বাসে সংবর্ধনা দেওয়া হলেও ছেলেদের দল এবারই প্রথম ছাদখোলা বাসের সংবর্ধনা পেল।

সাফজয়ী দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আর্থিক পুরস্কারের ঘোষণা দিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী।

মালদ্বীপ জাতীয় স্টেডিয়ামে শুক্রবার (৩ এপ্রিল) সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপের শ্রেষ্ঠত্ব নির্ধারিত হয়। টাইব্রেকারে ভারতকে ৪-৩ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। ৯০ মিনিটের খেলা শেষ হয় গোলশূন্য সমতায়। এই নিয়ে টানা দ্বিতীয়বার সাফের বয়সভিত্তিক এই প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন বাংলাদেশ।

Link copied!