× UCB Sticker Card
শনিবার, ১৩ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৫, ০৭:২৬ পিএম

ভুটানের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: জুন ৪, ২০২৫, ০৭:২৬ পিএম

হামজা চৌধুরী। ছবি- সংগৃহীত

হামজা চৌধুরী। ছবি- সংগৃহীত

উত্তেজনাপূর্ণ এক প্রীতি ম্যাচে ভুটানের মুখোমুখি হয়েছে স্বাগতিক বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হয় এই বহু প্রতীক্ষিত লড়াই। আজকের এ খেলায় শেষ খবর পাওয়া পর্যন্ত ১-০ গোলে এগিয়ে রয়েছে বাংলাদেশ।

ভুটানের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশ দলের স্পেনিশ কোচ হ্যাভিয়ের কাবরেরার একাদশ নির্বাচন নিয়ে অনেক জল্পনা-কল্পনা ছিল।

তবে শেষ পর্যন্ত সব সংশয় দূর করে হামজা দেওয়ান চৌধুরী এবং ফাহমিদুল ইসলাম- দুজনকেই মূল একাদশে রেখেছেন কোচ।

ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা ফুটবলার হামজা দেওয়ান চৌধুরী গত ২৫ মার্চ ভারতের শিলংয়ে বাংলাদেশের জার্সিতে অভিষেক করেন। সেই ম্যাচটি গোলশূন্য ড্র হলেও হামজা আজ নিজেদের মাঠে সুপারস্টারের মতোই আবির্ভূত হলেন।

ম্যাচের ষষ্ঠ মিনিটেই জামাল ভূঁইয়ার কর্নার থেকে চমৎকার হেডে গোল করে স্বাগতিক বাংলাদেশকে লিড এনে দেন তিনি। এটিই বাংলাদেশের জার্সিতে হামজার প্রথম গোল।

এদিকে, ভারত ম্যাচের সময় ইতালিয়ান প্রবাসী ফুটবলার ফাহমিদুল ইসলামকে নিয়ে বেশ আলোচনা হয়েছিল।

সে সময় কোচ তাকে সৌদি আরব থেকে সরাসরি ঢাকায় না এনে ইতালিতে পাঠানোর সিদ্ধান্ত নেওয়ায় বিভিন্ন মহলে সমালোচনা হয়। 

তবে জুন উইন্ডোতে ক্যাবরেরা আবারও ফাহমিদুলকে দলে ডেকেছেন এবং আজকের ম্যাচে তাকে একাদশেও রেখেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!