× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৫, ০৫:০৬ পিএম

সিঙ্গাপুর ম্যাচের আগে বাংলাদেশের ৩ জন বাদ

রূপালী ডেস্ক

প্রকাশিত: জুন ১০, ২০২৫, ০৫:০৬ পিএম

বাংলাদেশ ফুটবল দল। ছবি-সংগৃহীত

বাংলাদেশ ফুটবল দল। ছবি-সংগৃহীত

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের জন্য বাংলাদেশ দলের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করা হয়েছে ২৩ জনের। যদিও বাংলাদেশ দলের স্প্যানিশ কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা ২৬ জন নিয়ে অনুশীলন ও ক্যাম্প চালাচ্ছিলেন।

মঙ্গলবার (১০ জুন) সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচের কয়েক ঘণ্টা আগে ২৬ জনের দল থেকে তিনজনকে বাদ দিয়েছেন তিনি।

দলীয় একটি সূত্র জানিয়েছে, জাতীয় দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ঈসা ফয়সাল ২৩ জনের স্কোয়াডে জায়গা পাননি, যা অনেকটা বিস্ময়কর। ভুটানের বিপক্ষে ম্যাচে তিনি খেলেননি, তবে এবারের স্কোয়াডে বাদ পড়ায় ফুলব্যাক হিসেবে দুই ভাই সাদ ও তাজ উদ্দিনের খেলার সম্ভাবনা অনেকটাই নিশ্চিত হয়ে গেছে।

ঈসার পাশাপাশি স্কোয়াড থেকে বাদ পড়েছেন ফরোয়ার্ড মো. ইব্রাহীম ও মিডফিল্ডার মজিবুর রহমান জনি। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জনিকে তার পছন্দের খেলোয়াড় হিসেবে বিবেচনা করতেন, তবে সিঙ্গাপুর ম্যাচের জন্য চূড়ান্ত তালিকায় স্থান পাননি জনি।

আজ সন্ধ্যা ৭টায় জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ শুরু হবে। কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা এ রিপোর্ট লেখা পর্যন্ত একাদশ ঘোষণা করেননি, তবে ঈসা ফয়সালকে বাদ দেওয়ার পর নতুন একাদশ ও ফরমেশন নিয়ে আলোচনা শুরু হয়েছে।

রূপালী বাংলাদেশ

Link copied!