× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৯:৫১ এএম

আজ ম্যাচের ভাগ্য কোন দিকে মোড় নেবে?

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০৯:৫১ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

বৃষ্টির বাগড়া আর আলোকস্বল্পতায় মিরপুর টেস্ট যখন নিষ্প্রাণ ড্রয়ের পথে হাঁটছিল, ঠিক তখনই চতুর্থ দিনের শেষ বিকেলের ব্যাটিংয়ে নতুন প্রাণ সঞ্চার করেছে বাংলাদেশ। লিড এখন ১৭৯ রানের। পঞ্চম ও শেষ দিনে বাংলাদেশ কি পাকিস্তানকে ব্যাটিংয়ে পাঠিয়ে জয়ের জন্য অলআউটে ঝাঁপাবে, নাকি ড্র মেনেই সন্তুষ্ট থাকবে—তা নিয়েই এখন মিরপুরের ২২ গজে রোমাঞ্চের হাতছানি।

শেরে বাংলা স্টেডিয়ামে টেস্টের চতুর্থ দিন শেষে স্বাগতিকদের সংগ্রহ ৩ উইকেটে ১৫২ রান। প্রথম ইনিংসের ২৭ রানের লিডসহ বাংলাদেশের বর্তমান লিড দাঁড়িয়েছে ১৭৯ রানে। 

প্রথম ইনিংসে দুর্দান্ত সেঞ্চুরি করা নাজমুল হোসেন শান্ত দ্বিতীয় ইনিংসেও অবিচল। তিনি ৫৮ রানে অপরাজিত থেকে মাঠ ছেড়েছেন, সঙ্গে আছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম। হাফসেঞ্চুরি করে মুমিনুল হক বিদায় নিলেও শান্তর ব্যাটে ভর করে বড় লিডের স্বপ্ন দেখছে টাইগাররা।

ম্যাচের ভাগ্য কোন দিকে মোড় নেবে, তা নিয়ে দুই দলের ড্রেসিংরুম থেকেই আসছে ভিন্ন ভিন্ন বার্তা। টাইগার ব্যাটিং কোচ আশরাফুল জানান, জয়ের সুযোগ এখনো হাতছাড়া হয়ে যায়নি। ‘পঞ্চম ও শেষ দিন বাংলাদেশ যদি ৭০ থেকে ৭৫ ওভার সময় হাতে রেখে ২৬০ বা তার বেশি রানের চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে পারে, তবে আমাদের বোলারদের সামর্থ্য আছে পাকিস্তানকে অলআউট করার। 

তবে বাংলাদেশের এই পরিকল্পনাকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন পাকিস্তানি অলরাউন্ডার আগা সালমান। তিনি বলেন, হাত খুলে খেলে দ্রুত রান তোলা এবং নির্দিষ্ট সময়ের মধ্যে লক্ষ্য দেওয়াটা বাংলাদেশের জন্য মোটেও সহজ হবে না। পাকিস্তানি বোলাররা পঞ্চম দিনের সকালে বাংলাদেশকে দ্রুত চেপে ধরতে মরিয়া হয়ে থাকবে।

এদিকে প্রথম ইনিংসে বাংলাদেশ ৪১৩ রান করার পর পাকিস্তান ৩৮৬ রানে অলআউট হয়। ২৭ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশ যদি আজ দ্রুত কিছু রান তুলে ২৫০-২৬০ রানের পুঁজি হাতে নিয়ে ইনিংস ঘোষণা করতে পারে, তবে ম্যাচের শেষ দুই সেশনে দারুণ লড়াই জমবে।

রূপালী বাংলাদেশ

Link copied!