× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:৩০ এএম

ঢাকায় শেষ হলো ২৪তম স্কয়ার গলফ টুর্নামেন্ট

রূপালী ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:৩০ এএম

চ্যাম্পিয়ন গ্যাঞ্জোরিগ টুভশিনটুগস এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নৌবাহিনী প্রধান

চ্যাম্পিয়ন গ্যাঞ্জোরিগ টুভশিনটুগস এর হাতে পুরস্কার তুলে দিচ্ছেন নৌবাহিনী প্রধান

তিন দিনব্যাপী ২৪তম স্কয়ার গলফ টুর্নামেন্ট–২০২৬ ঢাকার কুর্মিটোলা গলফ কোর্সে উৎসবমুখর পরিবেশে শেষ হয়েছে

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাতে কুর্মিটোলা গলফ ক্লাবে পুরস্কার বিতরণের মধ্য দিয়ে টুর্নামেন্টের সমাপ্তি হয়।

কুর্মিটোলা গলফ ক্লাবের দেশি-বিদেশি সদস্যসহ দেশের বিভিন্ন গলফ ক্লাবের মোট ৭৫৫ জন গলফার এ টুর্নামেন্টে বিভিন্ন ক্যাটাগরিতে অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান।

এ সময় আরও উপস্থিত ছিলেন ন্যাশনাল ডিফেন্স কলেজের কমান্ড্যান্ট ও কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, পিএসসি। এ ছাড়া টুর্নামেন্টের পৃষ্ঠপোষক স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসির নির্বাহী পরিচালক মিজানুর রহমান, কুর্মিটোলা গলফ ক্লাব ও স্কয়ার গ্রুপের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তাঁদের পরিবারের সদস্যরাও অনুষ্ঠানে অংশ নেন।

টুর্নামেন্টে উইনার হন গ্যাঞ্জোরিগ টুভশিনটুগস। রানার–আপ হন রইস উদ্দিন সিদ্দিক। লেডিস ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন হন মিসেস লি–হোয়া কিয়ং।

রূপালী বাংলাদেশ

Link copied!