× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০২:০৬ পিএম

উজবেকিস্তানের সঙ্গে ড্র, অনিশ্চিত বাংলাদেশের এশিয়ান গেমস

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ৬, ২০২৬, ০২:০৬ পিএম

গোল ব্যবধানে উজবেকিস্তান এগিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হয়ে তারা সেমিফাইনাল ও এশিয়ান গেমসে।  ছবি : সংগৃহীত

গোল ব্যবধানে উজবেকিস্তান এগিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হয়ে তারা সেমিফাইনাল ও এশিয়ান গেমসে। ছবি : সংগৃহীত

উজবেকিস্তান দলের বিপক্ষে ১-১ গোলে ড্র করলেন আমিরুল-আশরাফুলরা। এই ড্র‍য়ে সেরা চারে থেকে এশিয়ান গেমসে সরাসরি খেলার সুযোগ হারাল বাংলাদেশ।

বাংলাদেশ-উজবেকিস্তান ম্যাচ ড্র হওয়ায় শ্রীলঙ্কা ৬ পয়েন্ট নিয়ে বি গ্রুপের চ্যাম্পিয়ন। চাইনিজ তাইপে আজ শ্রীলঙ্কাকে শেষ ম্যাচে হারালেও অবস্থান নড়চড় হবে না। বাংলাদেশ ও উজবেকিস্তানের সমান ৪ পয়েন্ট। গোল ব্যবধানে উজবেকিস্তান এগিয়ে থাকায় গ্রুপ রানার্সআপ হয়ে তারা সেমিফাইনাল ও এশিয়ান গেমসে।

বাংলাদেশ উজবেকিস্তানের বিপক্ষে আজ ড্র করেছে খুব কষ্টে। ম্যাচের প্রথম কোয়ার্টারের সাত মিনিটে পেনাল্টি কর্ণার থেকে গোল পায় উজবেকিস্তান। তারা পুরো সময় ম্যাচে প্রাধান্য বিস্তার করেছে। একাধিক পেনাল্টি কর্নারও পেয়েছিল। বাংলাদেশ গোল পরিশোধ করেছে চতুর্থ কোয়ার্টারের দ্বিতীয় মিনিটে। পেনাল্টি স্ট্রোক থেকে আমিরুল গোল করে সমতা আনেন। এরপর পেনাল্টি কর্নার পেলেও বাংলাদেশ আর লিড নিতে পারেনি। ফলে বাংলাদেশের জন্য শ্রীলঙ্কার পর উজবেকিস্তান আরেকটি লজ্জার উপাখ্যান তৈরি করল।

৩ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’গ্রুপের তিনে থেকে গ্রুপ পর্ব শেষ করল বাংলাদেশ। বাংলাদেশের সম্ভাবনা অবশ্য শেষ হয়ে যায়নি। স্থাননির্ধারণী ম্যাচগুলোতে ছয়ে থেকে শেষ করতে পারলেই টিকিট পাবে এশিয়ান গেমসের।

রূপালী বাংলাদেশ

Link copied!