× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৭:০৯ পিএম

জয় দিয়ে শেষ বাংলাদেশের নেপাল সফর

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৫, ০৭:০৯ পিএম

জয় উদযাপন করছে বাংলাদেশ কাবাডি দল  ।। ছবি: সংগৃহীত

জয় উদযাপন করছে বাংলাদেশ কাবাডি দল ।। ছবি: সংগৃহীত

প্রথমবারের মতো নেপালের বিপক্ষে কাবাডি টেস্ট সিরিজ খেলার অভিজ্ঞতার শেষটা ভালোই হলো বাংলাদেশের মেয়েদের। পাঁচ ম্যাচের সিরিজ হারলেও শেষটায় জয় দিয়ে আনন্দে রাঙাল শ্রাবনী-বৃষ্টিরা।

শুক্রবার (২৫ এপ্রিল) লোলিতপুরের সাতদোবাতোয় সিরিজের পঞ্চম ম্যাচে নেপালের মুখোমুখি হয় বাংলাদেশ। যেখানে ২৮-২৩ ব্যবধানে জিতেছে শাহনাজ পারভীন মালেকার দল।

যদিও আগেই তিন ম্যাচ হেরে সিরিজ হাতছাড়া হয়েছে। তবে এদিন বেশ দাপট দেখিয়েছে বাংলাদেশের মেয়েরা।

শুরুটা অবশ্য মোটেও ভালো করতে পারেনি বাংলাদেশ। প্রথমার্ধে ১৪-৭ ব্যবধানে পিছিয়ে ছিল তারা। তবে দ্বিতীয়ার্ধে দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে দলটি।

একের পর এক পয়েন্ট তুলে নিয়ে দ্বিতীয়ার্ধ শেষে ১৭-১৭ সমতায় বিরতিতে যায় মেয়েরা। এরপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। সময় যত গড়াতে থাকে, ব্যবধানও বাড়িয়ে নিতে থাকে মেয়েরা। শেষ পর্যন্ত ৫ পয়েন্টের ব্যবধানে জিতে নেয় ম্যাচ।

আরবি/আরডি

Link copied!