মানিকগঞ্জে ১২৫৩ টাকার গ্যাস বিক্রি হচ্ছে ১৮০০ টাকায়
জানুয়ারি ২, ২০২৬, ০৬:৫১ পিএম
মানিকগঞ্জে এলপিজি গ্যাসের সংকটের সুযোগ নিয়ে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রি করা হচ্ছে। অনুসন্ধানে জানা যায়, প্রকারভেদে ১৬৫০ থেকে ১৮০০ টাকায় এলপিজি সিলিন্ডার বিক্রি হচ্ছে, যেখানে সরকারি নির্ধারিত মূল্য ১২৫৩ টাকা।
শুক্রবার (২ জানুয়ারি) মানিকগঞ্জ শহরের দুধবাজার, গঙ্গাধরপট্টি, বেউথা ও বাসস্ট্যান্ড এলাকায় খোঁজ নেওয়া হলে অতিরিক্ত দামে এলপিজি...