সেরা কৃষক ও উদ্যোক্তাদের সম্মাননা দিল ‘কৃষকের প্রাণ কৃষি পরিবার’
নভেম্বর ২৮, ২০২৫, ১০:২৫ পিএম
বাংলাদেশের কৃষিকে এগিয়ে নেওয়ার নেপথ্যের নায়ক—কৃষক ও কৃষি উদ্যোক্তাদের অবদানকে স্বীকৃতি জানাতে অনুষ্ঠিত হলো ‘কৃষি পরিবার সম্মাননা স্মারক–২০২৫’।
শুক্রবার (২৮ নভেম্বর) ঢাকার উত্তরার একটি কনভেনশন সেন্টারে জমকালো আয়োজনের মধ্য দিয়ে মোট ১২টি ক্যাটাগরিতে ৪৮ জনকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা প্রাপ্তদের মধ্যে ছিলেন কৃষক, কৃষি উদ্যোক্তা, ছাদবাগানি, মাছচাষি, মিশ্রচাষি এবং কৃষি...