কপোতাক্ষ থেকে অবৈধ মাটি উত্তোলন
ফেব্রুয়ারি ২২, ২০২৬, ১০:১২ এএম
ঝিনাইদহের মহেশপুরে কপোতাক্ষ নদের পাড় থেকে অবৈধভাবে মাটি উত্তোলন ও বিক্রির অভিযোগে সাদ্দাম হোসেন (৩০) নামের এক ব্যক্তিকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
অনাদায়ে তাকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডপ্রাপ্ত সাদ্দাম হোসেন উপজেলার কৃষ্ণচন্দ্রপুর গ্রামের শরীফ হোসেনের ছেলে।
শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার খালিশপুর বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে...