× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৭:০২ পিএম

কপোতাক্ষ নদে পড়ে যাওয়া ব্যক্তির মরদেহ ভাসল পাইকগাছায়

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৭:০২ পিএম

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

সাতক্ষীরার তালা উপজেলার কপোতাক্ষ নদ পারাপারের সময় নদীতে পড়ে নিখোঁজ হওয়া রবিউল ইসলাম (৫০)-এর মরদেহ উদ্ধার হয়েছে। রোববার (১১ জানুয়ারি) সকালে খুলনার পাইকগাছা উপজেলার আগড়ঘাটা এলাকায় কপোতাক্ষ নদীর চরে নৌকার কাছির সঙ্গে বাঁধা অবস্থায় মরদেহটি ভেসে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নিহত রবিউল ইসলাম খুলনার পাইকগাছা উপজেলার মটবাটি এলাকার মৃত মুনছুর আলীর ছেলে। তিনি বর্তমানে তালা উপজেলার মাগুরা এলাকায় বসবাস করতেন।

পাইকগাছা থানার ওসি মো. গোলাম কিবরিয়া মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধারের কার্যক্রম শুরু করে।

তালা থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, ঘটনার পর টানা দুই দিন ফায়ার সার্ভিস ও ডুবুরি দল ঘটনাস্থলে নদীতে তল্লাশি চালায়। তবে কপোতাক্ষ নদের প্রবল স্রোতের কারণে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।

উল্লেখ্য, মঙ্গলবার (০৬ জানুয়ারি) দুপুরে তালা উপজেলার খেশরা ইউনিয়নের বালিয়া খেয়াঘাট এলাকায় নৌকাযোগে নদী পারাপারের সময় রবিউল ইসলাম হঠাৎ অসুস্থ হয়ে নদীতে পড়ে যান। প্রত্যক্ষদর্শীরা জানান, তিনি মৃগী রোগে আক্রান্ত ছিলেন।
 

রূপালী বাংলাদেশ

Link copied!