× UCB Sticker Card
বুধবার, ২২ জুলাই, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৩:১০ এএম

এবার মুখ খুললেন ভারতের শিক্ষামন্ত্রী, ক্ষেপলেন রাহুল গান্ধীর ওপর

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: জুলাই ২২, ২০২৬, ০৩:১০ এএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি নিয়ে দিল্লিতে আন্দোলনে মুখর কংগ্রেস জনতা পার্টি (সিজেপি)-র সদস্যরা। সোমবার (২০ জুলাই) তাদের সংসদ ভবন অভিমুখী পদযাত্রায় বাধা দেয় পুলিশ। পরে মঙ্গলবার (২১ জুলাই) আন্দোলনকারীদের পাশে দাঁড়াতে বিরোধী দলনেতা রাহুল গান্ধীসহ উপস্থিত ছিলেন কংগ্রেসের শীর্ষ নেতারা। এদিন প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে কংগ্রেসের বিক্ষোভ কর্মসূচিও ছিল। তবে এ বিক্ষোভ থেকে রাহুল গান্ধীসহ গুরুত্বপূর্ণ নেতাদের গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনার পরই মুখ খুললেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান।

মঙ্গলবার (২১ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া একটি পোস্টে তিনি রাহুল গান্ধীসহ কংগ্রেসের আন্দোলন নিয়ে প্রশ্ন তোলেন।

তার অভিযোগ, সমস্যার সমাধান খোঁজার বদলে শিক্ষার্থীদের এখন রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে কংগ্রেস।

পোস্টে শিক্ষামন্ত্রী লেখেন, ‘কেন্দ্রীয় সরকার সংসদে নিট নিয়ে সব ধরনের আলোচনার জন্য প্রস্তুত। তা সত্ত্বেও রাহুল গান্ধী ও কংগ্রেস কেবল খবরের শিরোনামে থাকতে এবং সংসদে বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এই বিক্ষোভ করেছেন। প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে এ ধরনের  বিক্ষোভ সাধারণ মানুষের ভোগান্তি বাড়িয়েছে। এর ফলে নিরাপত্তাসংক্রান্ত নিয়মও লঙ্ঘন করেছেন তারা।’

পোস্টে তিনি আরও দাবি করেন, ‘দেশের শিক্ষার্থীরা রাজনৈতিক হাতিয়ার হতে পারে না। তারা বিশৃঙ্খলার বদলে নিশ্চয়তা এবং স্লোগানের বদলে সঠিক সমাধান চায়।’

ধর্মেন্দ্র প্রধান লেখেন, কেন্দ্রীয় সরকার শিক্ষার্থীদের কাছে জবাবদিহি, প্রয়োজনীয় সংস্কার এবং নিট বিতর্ক নিয়ে সংসদে আলোচনার ব্যাপারে একশো শতাংশ প্রতিশ্রুতিবদ্ধ।

আরবি/এসএন

Link copied!