ট্রাম্পের চাপে ভয়াবহ সংকটে কিউবা
ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৫:২৫ পিএম
মার্কিন যুক্তরাষ্ট্রের জ্বালানি-সংক্রান্ত চাপ ও নিষেধাজ্ঞার হুমকির মুখে কিউবা বর্তমানে তীব্র অর্থনৈতিক সংকটে পড়েছে। দেশটিতে দীর্ঘস্থায়ী বিদ্যুৎ বিভ্রাট, খাদ্য ও পরিবহন ব্যয় বৃদ্ধি এবং জ্বালানি ঘাটতির কারণে সাধারণ মানুষের জীবনযাত্রা চরমভাবে ব্যাহত হচ্ছে। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, পরিস্থিতি দিন দিন আরও অবনতির দিকে যাচ্ছে।
ভেনেজুয়েলা ও মেক্সিকো থেকে তেল সরবরাহ...