‘ইমাম-খতিবদের জাতীয় পে স্কেলে বেতন-ভাতা নিশ্চিত করা হবে’
নভেম্বর ২৩, ২০২৫, ০৩:৩৭ পিএম
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, রাজনৈতিক ও সামাজিক ব্যবস্থাপনায় ধর্মকে যুক্ত করতে হবে। তিনি বলেন, আমাদের রাজনীতি, সমাজ, কূটনীতি ও বিশ্লেষণের প্রতিটি ক্ষেত্রে ধর্মীয় আবেগ জাগ্রত করতে চাই। ধর্ম থেকে বিচ্ছিন্ন হলে যেকোনো সময় বিপদের মুখে পড়তে হবে।
রোববার (২৩ নভেম্বর) দুপুরে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে...