কাতারে গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ৩১৩
মার্চ ৯, ২০২৬, ০৮:৫১ পিএম
কাতারের অভ্যন্তরীণ বিষয়ক মন্ত্রণালয় জননিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে এক বিশেষ অভিযানে ৩১৩ জনকে গ্রেপ্তার করেছে।
দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, বিভ্রান্তিকর তথ্য ধারণ, প্রচার এবং বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে দেওয়ার অভিযোগে তাদের আটক করা হয়েছে। কাতার সরকারের মতে, এই ধরনের কর্মকাণ্ড দেশের স্থিতিশীলতার জন্য হুমকিস্বরূপ এবং আইনত...