× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:৫৪ এএম

মাস্টার মেকার বনশালির হার্ট অ্যাটাকের গুজব

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৬, ২০২৬, ১১:৫৪ এএম

বলিউড মাস্টার মেকার’ সঞ্জয় লীলা বনশালী।  ছবি : সংগৃহীত

বলিউড মাস্টার মেকার’ সঞ্জয় লীলা বনশালী। ছবি : সংগৃহীত

২৫ ফেব্রুয়ারি ছিল বলিউডের ‘মাস্টার মেকার’ সঞ্জয় লীলা বনশালির জন্মদিন। তবে উৎসবের আবহের মধ্যেই হঠাৎ ছড়িয়ে পড়ে এক দুশ্চিন্তার খবর। রটে যায় যে, হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মুম্বাইয়ের কোকিলাবেন হাসপাতালে ভর্তি হয়েছেন। মুহূর্তেই এই খবর ইন্টারনেটে ভাইরাল হয়ে যায় এবং ভক্তদের মনে উদ্বেগের সৃষ্টি করে।

এই বিভ্রান্তিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত পদক্ষেপ নিয়েছে পরিচালকের টিম। বনশালির ঘনিষ্ঠ মহলের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয় যে, হার্ট অ্যাটাকের খবরটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

বিবৃতিতে আরও বলা হয়, পরিচালক বর্তমানে সম্পূর্ণ সুস্থ ও কর্মক্ষম আছেন। তিনি হাসপাতালে গিয়েছিলেন কেবলমাত্র একটি রুটিন চেকআপের জন্য, যা তাঁর নিয়মিত স্বাস্থ্য সুরক্ষার অংশ। যাচাই না করে এ ধরনের স্পর্শকাতর সংবাদ প্রচার না করার জন্য সংবাদমাধ্যম ও নেটিজেনদের প্রতি বিশেষ অনুরোধ জানানো হয়েছে।  

সম্প্রতি এক লাইভ সেশনে অভিনেতা রণবীর কাপুর ছবির বিলম্ব নিয়ে মুখ খুলেছেন। তিনি জানান, বনশালির সাথে কাজ করা মানেই নিখুঁত কিছুর প্রস্তুতি। ভালো কাজ তৈরি করতে সময়ের প্রয়োজন হয়, আর এই প্রজেক্টের পেছনে পুরো টিম হাড়ভাঙা পরিশ্রম করছে।

সঞ্জয় লীলা বনশালি সুস্থ আছেন এবং তাঁর অসুস্থতা নিয়ে ছড়ানো খবরটি স্রেফ গুজব। তিনি বর্তমানে তাঁর আসন্ন চলচ্চিত্র ‘লাভ অ্যান্ড ওয়ার’ এর শুটিং ও প্রি-প্রোডাকশন নিয়ে কাজ করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!