সরিষাবাড়ীতে নজরুল জন্মবার্ষিকী ঘিরে সাংস্কৃতিক প্রতিযোগিতা
মে ৯, ২০২৬, ১০:৩২ পিএম
জামালপুরের সরিষাবাড়ীতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক প্রতিযোগিতা।
শনিবার (৯ মে) সকালে অনুষ্ঠিত এ আয়োজনে উপজেলার বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
নজরুলের সাহিত্য ও সংগীতচর্চাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে নজরুলসংগীত, কবিতা আবৃত্তি, রচনা লেখা, নৃত্য এবং...