থানার সামনে ‘জয় বাংলা’ স্লোগান, দৌড়ে ছয় কিশোরকে ধরলেন ওসি
জানুয়ারি ২৪, ২০২৬, ০১:৪৪ এএম
কক্সবাজারের চকরিয়া থানার সামনে দিয়ে যাওয়ার সময় একটি ব্যাটারিচালিত অটোরিকশা থেকে ‘জয় বাংলা’ ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেওয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৩ জানুয়ারি) বিকেল সাড়ে চারটার দিকে ঘটনাটি ঘটে। চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক কিশোররা হলেন—মো. মারুফ (২০), মো. সাজ্জাদ (১৯), শোয়াইব...