নব্বই দশকের গল্পে আবুল হায়াত ও ডলি জহুর
ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০১:৩৯ পিএম
দুই বর্ষীয়ান শিল্পী আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘লাইফ ইজ বিউটিফুল’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।
রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে সোমবার দুপুর ২টায় নাটকটি প্রচারে আসে। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, প্রান্তর দস্তিদার ও...