× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০১:৩৯ পিএম

নব্বই দশকের গল্পে আবুল হায়াত ও ডলি জহুর

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ০১:৩৯ পিএম

আবুল হায়াত ও ডলি জহুর। ছবি : সংগৃহীত

আবুল হায়াত ও ডলি জহুর। ছবি : সংগৃহীত

দুই বর্ষীয়ান শিল্পী আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়ে নির্মিত হয়েছে একক নাটক ‘লাইফ ইজ বিউটিফুল’। শফিকুর রহমান শান্তনুর রচনায় এটি নির্মাণ করেছেন চয়নিকা চৌধুরী। নাটকটি প্রযোজনা করেছেন জামাল হোসেন।

রঙ্গন এন্টারটেইনমেন্টের ইউটিউব চ্যানেলে সোমবার দুপুর ২টায় নাটকটি প্রচারে আসে। নাটকের বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন তাসনুভা তিশা, প্রান্তর দস্তিদার ও সোহাগ।

নির্মাতা চয়নিকা বলেন, দর্শক এ নাটকে নব্বই দশকের আবহ খুঁজে পাবে। ২৪ বছর ধরে আমি সম্পর্ক, ভালোবাসা আর জীবনের নানা টানাপোড়েনের গল্প নিয়ে নাটক নির্মাণ করছি। এ নাটকেও পরিবারের সুন্দর একটি গল্প আছে। গল্পের প্রয়োজনে আবুল হায়াত ও ডলি জহুরকে নিয়েই কাজে করেছি।

প্রযোজক জামাল হোসেন বলেন, আমি পারিবারিক গল্পের নাটককে একটু বেশি প্রাধান্য দিয়ে থাকি। একটি নাটকে দর্শক যেন নিজেকে খুঁজে পায়, তেমন গল্পের নাটক করছি। এ নাটকে কোনো ছাড় দিইনি। চরিত্রের প্রযোজনে যে শিল্পী প্রয়োজন, তাকে নিয়েই কাজ করা হয়েছে।

নির্মাতার প্রশংসা করে অভিনেতা আবুল হায়াত বলেন, চয়নিকা সব সময়ই ভীষণ সচেতন, বিচক্ষণ। তার নাটকে গল্পই হচ্ছে প্রাণ। আর যারা কাজ করেন, তারা সবাই ভীষণ আন্তরিকতা নিয়ে নিজের মতো করে অভিনয়টা করার সুযোগ পান। লাইফ ইজ বিউটিফুল নাটকটি নিয়ে আমি আশাবাদী। অনেক দিন পর ডলির সঙ্গে কাজ করে ভালো লাগল।

রূপালী বাংলাদেশ

Link copied!