হাসিনার বিষয়ে দিল্লিকে সতর্ক থাকতে বলল ঢাকা
এপ্রিল ১৩, ২০২৬, ০৮:৫৮ পিএম
ভারতে বসে শেখ হাসিনা যেন বাংলাদেশকে অস্থিতিশীল করতে না পারেন, সে বিষয়ে দিল্লিকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।
সোমবার (১৩ এপ্রিল) দুপুরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ আহ্বান জানান। এর আগে সচিবালয়ে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন।
ভারতের উদ্দেশে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বেশ কিছু বিষয়ে...