× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ১২:৩৫ পিএম

দিল্লির বহুতল ভবনে ভয়াবহ আগুন, নিহত ৯

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৩, ২০২৬, ১২:৩৫ পিএম

দিল্লির একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ছবি : সংগৃহীত

দিল্লির একটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। ছবি : সংগৃহীত

ভারতের রাজধানী দিল্লির বিবেক বিহার এলাকায় একটি আবাসিক বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। রোববার (৩ মে) ভোররাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও কয়েকজন দগ্ধ ও আহত হয়েছেন।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, ভোর আনুমানিক ৪টার দিকে চারতলা ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত। খুব অল্প সময়ের মধ্যেই আগুন উপরের তলাগুলোতে ছড়িয়ে পড়ে এবং পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করে। খবর পেয়ে দমকল বাহিনীর ১৪টি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দুই ঘণ্টার চেষ্টার পর সকাল ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

শাহদারা জেলার ডেপুটি পুলিশ কমিশনার রাজেন্দ্র প্রসাদ মিনা জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। ভবনটি থেকে এক ডজনের বেশি মানুষকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে আগুনে আটকা পড়ে ৯ জন প্রাণ হারান। আহতদের দ্রুত গুরু তেগ বাহাদুর হাসপাতালে নেওয়া হয়েছে, যাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।

উদ্ধারকাজ শেষ হওয়ার পর দেখা যায়, ভবনের বড় একটি অংশ আগুনে পুড়ে গেছে এবং ধ্বংসস্তূপ থেকে দীর্ঘ সময় ধোঁয়া বের হচ্ছিল। নিহতদের মরদেহ উদ্ধার করে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার জন্য পুলিশের ক্রাইম টিমের কাছে হস্তান্তর করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে, যদিও বিষয়টি নিশ্চিত হতে তদন্ত চলছে।

সূত্র: এনডিটিভি

রূপালী বাংলাদেশ

Link copied!