× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:২০ পিএম

‘চিকেন নেক’ করিডোরে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা ভারতের

বিশ্ব ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৮:২০ পিএম

ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । ছবি : সংগৃহীত

ভারতের কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । ছবি : সংগৃহীত

কৌশলগত ‘চিকেন'স নেক’ করিডরে ভূগর্ভস্থ রেলপথ নির্মাণের পরিকল্পনা করেছে ভারত। দেশটির উত্তর-পূর্বাঞ্চলকে দেশের বাকি অংশের সঙ্গে যুক্ত করে পশ্চিমবঙ্গের শিলিগুড়ি করিডরে শিগগিরই ভূগর্ভস্থ রেললাইন বসাবে নয়া দিল্লি।

সোমবার (২ ফেব্রুয়ারি) দেশটির কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এই ঘোষণা দেন।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, ‘চিকেন'স নেক’ নামে পরিচিত এই করিডরটি সবচেয়ে সংকীর্ণ স্থানে মাত্র ২০ থেকে ২৫ কিলোমিটার চওড়া। এটি ভারতের অন্যতম সবচেয়ে ঝুঁকিপূর্ণ কৌশলগত অঞ্চল হিসেবে বিবেচিত।

করিডরটির এক পাশে নেপাল, ভুটান ও বাংলাদেশ এবং তারও বাইরে রয়েছে চীন। করিডোর সুরক্ষিত করার ভারতের পরিকল্পনার মধ্যে রয়েছে নেপাল, ভুটান এবং বাংলাদেশ দ্বারা বেষ্টিত প্রায় ৪০ কিলোমিটার দীর্ঘ ভূগর্ভস্থ রেলপথ স্থাপন।

রেলমন্ত্রী বৈষ্ণব জানিয়েছেন, বাজেটে এই অঞ্চলের সঙ্গে দেশের অন্যান্য অংশের রেল যোগাযোগ চার ট্র্যাক পর্যন্ত সম্প্রসারণের প্রস্তাব রয়েছে। উত্তর-পূর্ব সীমান্ত রেলওয়ের জিএম চেতন শ্রীবাস্তব জানান, ভূগর্ভস্থ অংশটি তিন মাইল হাট থেকে বাংলার রাঙ্গাপানি স্টেশন পর্যন্ত বিস্তৃত হবে। লাইনগুলো ভূগর্ভে নেওয়ার মূল কারণ হলো এই করিডোরের খুব সংকীর্ণ অংশ, যা মাত্র ২৫ কিলোমিটার প্রশস্ত এবং যা ‘চিকেন নেক’ হিসেবে পরিচিত।

বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর ভারতের এই করিডোরকে ‘অচিলিস হিল’ হিসেবে দেখা হচ্ছে। যার অর্থ হলো, ‘কারো চরম শক্তির মাঝেও বিদ্যমান একটিমাত্র দুর্বল বা নাজুক দিক।’

একজন কর্মকর্তা বলেন, ‘সংকটকালেও সংযোগ বজায় রাখার কৌশলের অংশ হিসেবেই রেললাইনগুলো মাটির নিচে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

রূপালী বাংলাদেশ

Link copied!