ভিসা জটিলতা নিরসনে সরকার কাজ করছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ফেব্রুয়ারি ১৯, ২০২৬, ০২:৫৪ পিএম
নবনির্বাচিত পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, ভিসা-সংক্রান্ত জটিলতা নিরসনে সরকার সক্রিয়ভাবে কাজ করছে। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, সরকার ভিসা-সংক্রান্ত সমস্যাগুলো সম্পর্কে সম্পূর্ণভাবে অবগত এবং কীভাবে বাস্তবসম্মত সমাধান সম্ভব, তা নিয়ে কাজ চলছে। গণতান্ত্রিক সরকারের প্রতিষ্ঠার পর আন্তর্জাতিক অঙ্গনে...