× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ১২:১৬ পিএম

লেবানন থেকে ফিরিয়ে আনা হলো আরও ৮৫ বাংলাদেশিকে

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ১৮, ২০২৪, ১২:১৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

যুদ্ধবিধ্বস্ত লেবাননে আটকা পড়া আরও ৮৫ বাংলাদেশিকে পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতে বাংলাদেশ মিশন এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহায়তায় দেশে ফিরিয়ে আনা হয়েছে।

বুধবার (১৮ ডিসেম্বর) সকাল ৭টা ২১ মিনিটে ইথিওপিয়ার ইটি-০৬৮০ ফ্লাইটে তারা দেশে পৌঁছান।

দেশে ফিরে আসা এসব নাগরিকদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা। এ সময় প্রত্যেককে ৫ হাজার টাকা পকেটমানি, খাদ্য সামগ্রী এবং প্রাথমিক চিকিৎসা সরবরাহ করা হয়।

প্রসঙ্গত, এ পর্যন্ত সরকারের উদ্যোগে লেবানন থেকে ১৬টি ফ্লাইটে দেশে ফিরিয়ে আনা হয়েছে মোট ১ হাজার ৪৮ জন বাংলাদেশিকে।

আরবি/এফআই

Link copied!