পিএসজির শিরোপা উল্লাসে ফ্রান্সজুড়ে সহিংসতা, গ্রেপ্তার চার শতাধিক
মে ৩১, ২০২৬, ১১:৩৭ এএম
চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জয়ের আনন্দে যখন উচ্ছ্বসিত প্যারিস সেন্ট-জার্মেই (পিএসজি) সমর্থকরা, তখন সেই উদ্যাপনই ফ্রান্সের বিভিন্ন স্থানে রূপ নেয় সহিংসতায়। সমর্থক ও পুলিশের সংঘর্ষ, ভাঙচুর এবং বিশৃঙ্খলার ঘটনায় দেশজুড়ে চার শতাধিক মানুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ফরাসি সংবাদমাধ্যমগুলোর তথ্যমতে, রাজধানী প্যারিসসহ বিভিন্ন শহরে পিএসজির সমর্থকেরা রাস্তায় নেমে বিজয় উদ্যাপন...