বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ প্রাইজমানি ঘোষণা ফিফার
ডিসেম্বর ১৮, ২০২৫, ০৬:০৯ এএম
আগামী বছরের ফিফা বিশ্বকাপ জেতা দলের জন্য নির্ধারিত পুরস্কার হবে ইতিহাসে সর্বোচ্চ—প্রায় ৫৫০ কোটি টাকা। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠিতব্য ২০২৬ সালের প্রতিযোগিতার এই তথ্য নিশ্চিত করেছে ফিফা।
বুধবার (১৭ ডিসেম্বর) কাতারের দোহায় অনুষ্ঠিত ফিফা কাউন্সিলের সভায় জানানো হয়, এবারের বিশ্বকাপে অংশ নেওয়া ৪৮টি দলের মধ্যে মোট প্রায় ৮ হাজার কোটি...