১০০ টাকা মূল্যমানের প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত হয়েছে। এতে সর্বোচ্চ ৬ লাখ টাকার প্রথম পুরস্কার জিতেছে ০০০১০৩৫ নম্বরের বন্ড, আর দ্বিতীয় পুরস্কার হিসেবে সোয়া ৩ লাখ টাকা পেয়েছে ০০৪৭৭৪৮ নম্বর।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) ঢাকার বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্থানীয় সরকার বিভাগের পরিচালক শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সভাপতিত্বে এই ড্র আয়োজন করা হয়।
এবার তৃতীয় পুরস্কার হিসেবে ১ লাখ টাকা করে দুটি নম্বর বিজয়ী হয়েছে- ০৫৩৮২৮৯ ও ০৬৭৫৩৮২। চতুর্থ পুরস্কারে ৫০ হাজার টাকা করে পেয়েছে ০৪০০৪৫১ এবং ০৫৬৭৬৪৪ নম্বরের বন্ড।
এছাড়া পঞ্চম পুরস্কার হিসেবে ১০ হাজার টাকা করে মোট ৪০টি নম্বর বিজয়ী হয়েছে। এগুলো হলো:
০০২১৭৪৯, ০২১৭৪১৯, ০৪৬১৪৭২, ০৫৮৮৯৬৬, ০৭৪৯৭৪০, ০০২২১৮১, ০২৪৬০৪৫, ০৪৬২০৫৬, ০৫৯৬৩৪৬, ০৭৫৯৯০৮, ০০৫৬৩৭৮, ০২৯৬৪০২, ০৪৭৮০১৫, ০৬০০৪৪০, ০৭৭২৭৭৩, ০০৯২৩৫৬, ০৩১১১৩০, ০৪৮০৫৬৭, ০৬০৭৩৪৯, ০৮১৩৬৫৯, ০১৪৪৫৬৭, ০৩৫৬৯৪২, ০৫১২০২৪, ০৬৩৯৩৬৭, ০৮৪৮০৪৬, ০১৫৫৩৯৮, ০৩৯৩২৭৭, ০৫৫১২২১, ০৬৪২০০২, ০৮৪৯৬১৪, ০১৫৫৯৩৪, ০৪১৩৫০১, ০৫৬৪৭৬০, ০৬৫০১১৯, ০৯২২৫৯৭, ০১৭৫৭৯২, ০৪৫২৪৪১, ০৫৭৩৮৬৫, ০৬৮৮৭৭৩ এবং ০৯৪৭৬৬৫।
নিয়ম অনুযায়ী, ড্রয়ের তারিখের আগের ৬০ দিনের মধ্যে (বিক্রির তারিখ গণনা করে এবং ড্রয়ের দিন বাদ দিয়ে) কেনা প্রাইজবন্ডগুলো এই ড্রয়ের অন্তর্ভুক্ত হয়েছে। এছাড়া বর্তমান আয়কর আইন ২০২৩ অনুসারে, প্রাইজবন্ডে প্রাপ্ত পুরস্কারের ওপর ২০ শতাংশ হারে উৎসে কর কাটা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন