নতুন সরকারের ইতিবাচক কার্যক্রম
মার্চ ২৩, ২০২৬, ০৯:৫০ পিএম
একটি নতুন সরকার ক্ষমতায় আসার পর প্রথম কয়েকটি সপ্তাহই অনেক সময় ভবিষ্যতের রাজনৈতিক দিকনির্দেশনার সূচনা করে। এই সময়ের সিদ্ধান্ত, আচরণ এবং নীতিগত বার্তাগুলো শুধু প্রশাসনিক কাঠামো নয়, বরং জনগণের মনোজগতেও সরকারের একটি প্রতিচ্ছবি তৈরি করে।
নতুন সরকারের প্রতি মানুষের আশা যেমন থাকে, তেমনি থাকে সতর্ক পর্যবেক্ষণও—সরকার কোন পথে হাঁটছে, কাদের অগ্রাধিকার...