ছুটির দিনেও ঢাকার বাতাস ‘খুবই অস্বাস্থ্যকর’
নভেম্বর ২৮, ২০২৫, ১১:৩৮ এএম
বিশ্বের দূষিত বায়ুর তালিকায় আজও শীর্ষস্থান দখল করেছে ভারতের রাজধানী দিল্লি। একই সময়ে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ‘খুবই অস্বাস্থ্যকর’ অবস্থায়। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান যাচাইকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের সূচক অনুযায়ী, শুক্রবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় ঢাকার একিউআই স্কোর ছিল ২৪৫, যা বিশ্বে দূষিত বাতাসের শহরগুলোর মধ্যে তৃতীয় স্থানে অবস্থান নিশ্চিত করে।
আইকিউএয়ারের তথ্য অনুযায়ী,...