ভোট কারচুপির অভিযোগ, সবাইকে ঢাকা-৮ আসনে যাওয়ার আহ্বান এনসিপির
ফেব্রুয়ারি ১৩, ২০২৬, ১২:২৫ এএম
ঢাকা-৮ আসনে ভোট গণনায় কারচুপির অভিযোগ তুলেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির নেতারা অভিযোগ করেছেন, ফলাফল ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে পরিবর্তনের চেষ্টা চলছে।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত ১০টার দিকে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এক সংবাদ সম্মেলনে বলেন, ভোট গণনায় কারচুপির মধ্য দিয়ে মির্জা আব্বাসকে জেতানোর চেষ্টা করা হলে...