ধামইরহাটে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ চলছে, নারী ভোটারের উপস্থিতি বেশি
ফেব্রুয়ারি ১২, ২০২৬, ১২:৪৬ পিএম
নওগাঁর ধামইরহাটে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।
উপজেলার ৫৩টি কেন্দ্র পরিদর্শন করে দেখা গেছে, পুরুষ ভোটারের তুলনায় নারী ভোটারের উপস্থিতি অনেক বেশি।
উপজেলায় মোট ভোটার সংখ্যা ১,৬৪,৬৯১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১,৮৪৭ জন...