রোহিঙ্গা ক্যাম্পকে ফুটবল উৎসবে মাতালেন বিশ্বকাপ জয়ী ওজিল
ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৫:৩৩ পিএম
যাকে এতদিন টেলিভিশনের রঙিন পর্দায় ফুটবল মাতাতে দেখেছে, সেই মেসুত ওজিল আজ রক্ত-মাংসের মানুষ হিসেবে ধরা দিলেন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের মাঝে।
জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি ফুটবলারের উপস্থিতিতে আজ ধুলোবালির সাধারণ ফুটবল মাঠটিও যেন এক টুকরো ‘মারাকানা’ হয়ে উঠেছিল।
তুরস্কের আন্তর্জাতিক সাহায্য সংস্থা (টিকা)-র আমন্ত্রণে বাংলাদেশে আসা ৩৭ বছর বয়সী...