× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৫:৩৩ পিএম

রোহিঙ্গা ক্যাম্পকে ফুটবল উৎসবে মাতালেন বিশ্বকাপ জয়ী ওজিল

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০২৬, ০৫:৩৩ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

যাকে এতদিন টেলিভিশনের রঙিন পর্দায় ফুটবল মাতাতে দেখেছে, সেই মেসুত ওজিল আজ রক্ত-মাংসের মানুষ হিসেবে ধরা দিলেন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীদের মাঝে। 

জার্মানির হয়ে বিশ্বকাপ জেতা এই কিংবদন্তি ফুটবলারের উপস্থিতিতে আজ ধুলোবালির সাধারণ ফুটবল মাঠটিও যেন এক টুকরো ‘মারাকানা’ হয়ে উঠেছিল।

তুরস্কের আন্তর্জাতিক সাহায্য সংস্থা (টিকা)-র আমন্ত্রণে বাংলাদেশে আসা ৩৭ বছর বয়সী এই তারকা শুধু ক্যাম্প পরিদর্শনই করেননি, বরং মিশে গেছেন সাধারণ মানুষের কাতারে।

উখিয়া ক্যাম্পে আয়োজিত একটি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দেখতে হাজির হন ওজিল। হাজার হাজার রোহিঙ্গার উপচে পড়া ভিড় সামলাতে হিমশিম খেতে হয় স্বেচ্ছাসেবকদের। তবে ওজিল ছিলেন একেবারেই সাবলীল। শুধু পুরস্কার বিতরণী নয়, প্রীতি ম্যাচে জার্সি গায়ে মাঠে নেমে পড়েন তিনি।

তার দেওয়া নিখুঁত পাসে যখন গোল হলো, তখন গোলদাতার চেয়ে গ্যালারির গর্জন ছিল ওজিলকে ঘিরেই। গোল করা তরুণটিও খুশিতে জড়িয়ে ধরেন তার প্রিয় নায়ককে। সবার সঙ্গে সেলফি তোলা আর করমর্দন করে ওজিল বুঝিয়ে দিলেন, মানবিকতার কোনো সীমানা নেই।

বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রমিজ সেন এবং 'টিকা'-র কর্মকর্তাদের সঙ্গে নিয়ে ওজিল দীর্ঘ সময় কাটান এই অসহায় মানুষগুলোর সঙ্গে। 

রূপালী বাংলাদেশ

Link copied!