আদ-দ্বীনে ৬ নবজাতকের মৃত্যু : অবহেলার প্রমাণ পেল তদন্ত কমিটি
জুন ৪, ২০২৬, ০৫:১৪ পিএম
রাজধানীর মকবাজারে আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষের ‘অবহেলার’ প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি।
বৃহস্পতিবার (৪ জুন) দুপুরে স্বাস্থ্য মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে তদন্ত কমিটির পর্যবেক্ষণ তুলে ধরেন স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন।
তিনি বলেন, সরেজমিনে ঘটনাস্থল পরিদর্শন, ভিকটিমদের পরিবারবর্গ, চিকিৎসক, নার্স ও স্টাফদের বক্তব্য পর্যালোচনা এবং পারিপার্শ্বিক...