× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৯:৩৮ এএম

রাজধানীতে পানির ট্যাঙ্কে পড়ে শিশুর মৃত্যু

মেডিকেল প্রতিবেদক

প্রকাশিত: সেপ্টেম্বর ৬, ২০২৫, ০৯:৩৮ এএম

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি- সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল। ছবি- সংগৃহীত

রাজধানীর যাত্রাবাড়ীর বিবির বাগিচায় নির্মাণাধীন ভবনের রিজার্ভ পানির ট্যাঙ্কে পড়ে মো. শাফি (৫) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৮টার দিকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত শিশু শাফি নওগাঁ জেলার মান্দা থানার তুরুক বাইরা গ্রামের বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে। বর্তমানে তারা যাত্রাবাড়ীর বিবির বাগিচা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া থাকতেন।

শিশুটির মা মোছা. জান্নাতুল জানান, তার ছেলে বিবির বাগিচা ১নং গেট এলাকায় সবার অগোচরে খেলতে গিয়ে নির্মাণাধীন ভবনের রিজার্ভ পানির ট্যাঙ্কে পড়ে যায়। বিষয়টি টের পেয়ে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক জানান, শাফি আর বেঁচে নেই।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক চিকিৎসকের বরাত দিয়ে শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শিশুর মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি যাত্রাবাড়ী থানা পুলিশকে জানানো হয়েছে।

Link copied!