মহেশখালী-মাতারবাড়ী থেকে আন্তর্জাতিকভাবে কানেক্টিভিটি তৈরি হবে: প্রধান উপদেষ্টা
সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৬:০২ পিএম
সমুদ্রপথকে বিশ্বের সঙ্গে যোগাযোগের প্রধান মাধ্যম হিসেবে গড়ে তুলতে চায় সরকার। প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘সমুদ্রই হবে বিশ্বের পথে আমাদের মহাসড়ক।’
বুধবার (৩ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় মহেশখালী সমন্বিত উন্নয়ন কর্তৃপক্ষের (মিডা) সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, ‘শুধু গভীর সমুদ্র বন্দর নয়, আমাদের একটা ব্লু ইকনোমি গড়ে তোলার ভিশন...