× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:২৬ পিএম

গভীর সমুদ্রে ভাসতে থাকা ৯ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৬, ১০:২৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

সেন্ট মার্টিনের গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা বোটসহ ৯ জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্ট গার্ড।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, ‘গত ১৬ ফেব্রুয়ারি ২০২৬, সোমবার একটি ফিশিং বোট সেন্ট মার্টিন থেকে ১০ নটিক্যাল মাইল দূরে গভীর সমুদ্র এলাকায় ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরবর্তীতে কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এর মাধ্যমে বিষয়টি জানা যায়।’

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কোস্ট গার্ড জাহাজ ‘জয় বাংলা’ তাৎক্ষণিকভাবে ওই এলাকায় একটি বিশেষ উদ্ধার অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালে ইঞ্জিন বিকল হওয়া ফিশিং বোটসহ ৯ জন জেলেকে জীবিত উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় খাবার ও চিকিৎসা সহায়তা প্রদান করে বোটসহ মালিকপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের উদ্ধার অভিযান অব্যাহত রাখবে।

Link copied!