‘এ’ ক্যাটাগরিতে স্থান পেয়েছে যেসব কলেজ
নভেম্বর ২৬, ২০২৫, ১০:২৬ এএম
উচ্চশিক্ষার ইতিহাসে এবার দেশের সরকারি কলেজগুলোকে চার ক্যাটাগরিতে বিভাজন করা হয়েছে। চারটি ক্যাটাগরি হলো- এ, বি, সি ও ডি।
সোমবার (২৪ নভেম্বর) জারি করা প্রজ্ঞাপনে দেশের সরকারি কলেজগুলোকে এই চারটি ক্যাটাগরিতে বিভাজন করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ। প্রশাসনিক প্রয়োজনেই এ পুনর্বিন্যাস করা হয়েছে।
এতে উল্লেখ করা হয়, দেশে বর্তমানে সরকারি...