আজকের জয় ক্যারিয়ারের সেরা অর্জনগুলোর একটি : হামজা চৌধুরী
নভেম্বর ১৯, ২০২৫, ১২:২২ এএম
২২ বছর পর ভারতের বিরুদ্ধে ঐতিহাসিক সেই জয়ের রাত যেন নতুন আলো দেখাল বাংলাদেশ ফুটবলকে। মাঠে লড়াই, ড্রেসিংরুমে আবেগ, সব মিলিয়ে এই ম্যাচটি বাংলাদেশের ইংল্যান্ডপ্রবাসী তারকা হামজা চৌধুরীর জন্যও ক্যারিয়ারের বিশেষ এক মাইলফলক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে তার চোখেমুখে ফুটে ওঠে স্বস্তি, আবেগ আর অকপট উত্তেজনা।
সাম্প্রতিক ম্যাচগুলোতে শেষ মুহূর্তে...