গভীর রাতে শীতার্তদের পাশে ইউএনও, নিজ হাতে পরালেন কম্বল
ডিসেম্বর ২৩, ২০২৫, ১০:১২ পিএম
কনকনে শীতে যখন ঘুমিয়ে পড়েছে জনপদ তখন শীতার্ত ছিন্নমূল মানুষের পাশে দাঁড়ালেন জামালপুরের সরিষাবাড়ী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তাসনিমুজ্জামান। গভীর রাতে পৌরসভার বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে অসহায় মানুষের গায়ে নিজ হাতে কম্বল জড়িয়ে দেন তিনি।
সোমবার (২২ ডিসেম্বর) গভীর রাতে সরিষাবাড়ী পৌরসভার ঝালুপাড়া, আরামনগর বাজার, শিমলাবাজার, রেলওয়ে স্টেশন, পপুলার মোড় ও...