শীতের সবজির সরবরাহ বাড়লেও ক্রেতার নাগালে নেই দাম
নভেম্বর ২৮, ২০২৫, ১২:৪৭ পিএম
প্রতিদিনই বাজারে শীতকালীন সবজির সরবরাহ বাড়ছে। তবে দাম এখনো ক্রেতার নাগালে আসেনি। রাজধানীর বাজারগুলোতে নতুন বেগুন, শিম, ফুলকপি, বাঁধাকপি ও শালগম বিক্রি হচ্ছে গত বছরের একই সময়ের তুলনায় বেশি দামে।
শুক্রবার (২৮ নভেম্বর) রাজধানীর রামপুরা, মালিবাগ, শান্তিনগর ও সেগুনবাগিচা বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে।
বিক্রেতারা জানান,...