ট্রাম্পের কাছে বিবিসির ক্ষমা প্রার্থনা, ক্ষতিপূরণের দাবি প্রত্যাখ্যান
নভেম্বর ১৪, ২০২৫, ১২:২৪ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে ক্ষমা চেয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। সম্প্রচার মাধ্যমটির প্যানোরমা অনুষ্ঠানে প্রচারিত তথ্যচিত্রে প্রেসিডেন্ট ট্রাম্পের একটি ভাষণ ভুলভাবে সম্পাদনা করা হয়েছে , এমন অভিযোগ ওঠার পর ঘটনাটির জন্য দুঃখ প্রকাশ করেছে গণমাধ্যমটি। তবে ওই ঘটনায় ট্রাম্পকে ক্ষতিপূরণ দিতে রাজি হয়নি প্রতিষ্ঠানটি।
বিবিসি বলছে, সংস্থার চেয়ারম্যান সামির শাহ হোয়াইট হাউসে চিঠি পাঠিয়ে...