× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৫:৫১ পিএম

ট্রেন দুর্ঘটনায় নিহতদের পরিবার পাবে এক লাখ টাকা: রেল প্রতিমন্ত্রী

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ২২, ২০২৬, ০৫:৫১ পিএম

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি- সংগৃহীত

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। ছবি- সংগৃহীত

কুমিল্লার পদুয়ারবাজার লেভেল ক্রসিংয়ে রোববার ভোরে ঢাকাগামী ‘চট্টগ্রাম মেইল’ ট্রেনের সঙ্গে লক্ষ্মীপুরগামী ‘মামুন স্পেশাল’ বাসের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এই মর্মান্তিক দুর্ঘটনায় ঘটনাস্থলেই ১২ জন নিহত হন এবং আরও বেশ কয়েকজন গুরুতর আহত হন।

দুর্ঘটনার পর কুমিল্লায় পৌঁছে পরিদর্শন করেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ। তিনি নিহত ও আহতদের পরিবারের সঙ্গে দেখা করেন এবং জানান, রেল কর্তৃপক্ষ নিহত প্রত্যেকের পরিবারের জন্য এক লাখ টাকা করে ক্ষতিপূরণ বরাদ্দ করেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের জন্য প্রাথমিকভাবে ২৫ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে। আহতদের চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা নিশ্চিত করতে সার্বক্ষণিক তদারকি করা হচ্ছে।

মন্ত্রী বলেন, `এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের জন্য একটি বড় সতর্কবার্তা। রেলওয়ের কোনো ধরণের গাফিলতি আর আমরা সহ্য করব না। দুর্ঘটনার পুনরাবৃত্তি রোধে সরকার ইতিমধ্যেই তাৎক্ষণিক এবং দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণ করেছে।'

তিনি জানান, দেশের সকল গুরুত্বপূর্ণ রেলক্রসিংয়ে আন্ডারপাস বা ওভারপাস নির্মাণ করা হবে। বিদ্যমান লেভেল ক্রসিংগুলোকে পর্যায়ক্রমে স্বয়ংক্রিয় সিগন্যালিং ব্যবস্থার আওতায় আনা হবে, যাতে ট্রেন আসার আগেই গেট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যায়। এছাড়া এসব ক্রসিংয়ে নিরাপত্তা নিশ্চিত করতে গার্ডও নিয়োজিত থাকবে।

প্রাথমিক তদন্তে দেখা গেছে, দুর্ঘটনার মূল কারণ দায়িত্বে অবহেলা। দুই গেটম্যানের অবহেলার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। তারা ইতিমধ্যে বরখাস্ত হয়েছেন। স্টেশন মাস্টারকেও জবাবদিহিতার আওতায় আনা হবে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য একটি বিভাগীয় এবং একটি জোনাল তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে দায়ীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

পরিদর্শন শেষে রেলপথ প্রতিমন্ত্রী কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে যান এবং নিহতদের স্বজন ও আহতদের সঙ্গে কথা বলেন। তিনি তাদের সান্ত্বনা দেন এবং আশ্বাস দেন যে, রেলওয়ে ও প্রশাসনের পক্ষ থেকে তাদের পূর্ণ সহায়তা নিশ্চিত করা হবে।

এই সময় উপস্থিত ছিলেন কৃষি, খাদ্য, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আমিন উর রশিদ, কুমিল্লা জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উৎবাতুল বারী আবু, এবং অন্যান্য স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

স্থানীয়রা বলছেন, পদুয়ারবাজার ক্রসিংটি দেশের একটি গুরুত্বপূর্ণ রেল সংযোগস্থল এবং প্রতিদিন এখানে শতাধিক ট্রেন ও হাজারো যানবাহন চলাচল করে। তারা আশা করছেন, সরকারের ঘোষিত নিরাপত্তা ব্যবস্থা দ্রুত বাস্তবায়িত হলে ভবিষ্যতে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা রোধ করা সম্ভব হবে।

Link copied!